উত্তরদিনাজপুর

পঞ্চায়েত নির্বাচনের আগে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার উত্তর দিনাজপুরের দেওগাঁ মুন্সিপাড়া এলাকায়

পঞ্চায়েত ভোটের আগে জাতীয় সড়কের পাশে থাকা এক ভুট্টার ক্ষেত থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানা এলাকার কানকির দেওগাঁ মুন্সিপাড়া এলাকায়। 

             জানা যায়, শুক্রবার রাতে চাকুলিয়া থানার কানকির দেওগাঁ মুন্সিপাড়ায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা একটি ভূট্টা ক্ষেতেএক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায় এলাকার মানুষজন। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। আরও জানা যায়, মৃত ওই যুবকের নাম দানাশ আলম(২২)। বাড়ি ওই এলাকায়। যদিও পুলিশ আসার আগেই মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় দানাশের পরিজনেরা। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে দানাশকে। তবে এই খুনের ঘটনার সাথে রাজনীতির কোনও সম্পর্ক রয়েছে কিনা সেই বিষয়ে কিছুই জানা যায়নি। পুলিশ রাতেই মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শনিবার মৃতদেহ ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়, সেই সঙ্গে ঘটনার তদন্তে নামে পুলিশ।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিঙ্কে

https://www.youtube.com/embed/sRhmJpzgoeg